শান্তিতে নোবেল রবীন্দ্রনাথের, বিতর্ক বাড়ালেন নিতিন

0
267
ছবি সৌজন্যে : নিজস্ব

রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বুধবার দুর্গাপুরের বিজেপির কর্মী সম্মেলনে ভাষণে এমনটাই বলেছেন বিজেপি সভাপতি নিতিন নবীন।

এর আগে নরেন্দ্র মোদীর মুখে বঙ্কিম দা, মাস্টারদা সর্য সেনকে মাস্টার বলে সম্বোধন করে বিতর্ক বাড়িয়েছিলেন। অমিত শাহ-র মুখে শোনা গিয়েছিল রবীন্দ্রনাথ সান্যায়। এবার শান্তিতে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের কথা বলে নতুন করে বিতর্ক বাড়িয়েছেন নিতিন নবীন।

তিনি বলেছেন যে কবিগুরু রাজ্যকে শুধু নয়, সারা দেশকে শিক্ষার নতুন পদ্ধতি দিয়েছিলেন যার জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। নিতিনের এই বক্তব্য সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই তৃণমূলের তরফে নিতিন নবীনকে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে।