
রাখি বন্ধনের দিন কলকাতায় চরম অরাজকতা সৃষ্টি করে বিজেপি পরিকল্পনামাফিক বাঙালি এবং পশ্চিমবঙ্গবাসীকে উৎসব পালনে বাধা দিয়েছে। এক ভিডিও বার্তায় এমনই অভিযোগ করেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
তিনি বলেছেন, মানুষ আজকে রাস্তায় বেরিয়েছেন, পরিবারের সঙ্গে রাখি উৎসব পালন করবেন বলে, কিন্তু বিজেপি প্ল্যান করে এই দিনেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষকে রাখি পালনে বাধা দিয়েছে। এই কারণেই বিজেপিকে বাঙালি বিরোধী এবং পশ্চিমবঙ্গবিরোধী আখ্যা দেওয়া হয়েছে।
শশীর আরও মন্তব্য, বিজেপিকে এই কারণে বর্জন করতে হবে পশ্চিমবঙ্গ থেকে। রাজ্যবাসী দেখুক, এই বিজেপিকে ভোট দিয়ে তাঁরা বিরোধী দলের তকমা দিয়েছে, কিন্তু সেই দলই মানুষকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়, রাখি পালনে বাধা দেয়।








