কর্নাটকে সরকার ফেলতে ৫০ বিধায়ককে ৫০ কোটি : সিদ্দারামাইয়া 

0
133
Will accept decision of Congress High Command instead of Chief Minister Siddaramaiah
Will accept decision of Congress High Command instead of Chief Minister Siddaramaiah
কর্নাটকে কংগ্রেস সরকার ফেলতে ৫০ জন বিধায়ককে ৫০ কোটি টাকা করে অফার করেছিল বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ করেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া।
তিনি বলেছেন, সরকার ফেলতে মরিয়া চেষ্টা করেছিল বিজেপি। ব্যর্থ হয়েই তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। কর্নাটকের মুখ্যমন্ত্রীর অভিযোগ, এত টাকা কোথা থেকে আসছে। ইয়েদুরাপ্পা, বোম্বাইরা কি নোট ছাপছেন। এসব টাকার উৎস কী। এসব দুর্নীতির টাকা।অপারেশন কমল। ভারতীয় রাজনীতিতে এই শব্দবন্ধের আমদানি হয় কর্নাটক থেকেই।
২০১৮ সালে সে রাজ্যে এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বে গঠিত সরকার ভাঙার সময় এই শব্দবন্ধ বেশ জনপ্রিয় হয়।
ছবি  সৌজন্যে :  এক্স