
বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ-র নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত বেহালার পর্ণশ্রী। তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় সরব হয়েছে বিজেপি।
প্রতিবাদে পর্ণশ্রী থানায় বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকররা। অভিযোগ বিজেপির নির্বাচনী কার্যালয়ে পোস্টার লাগাতে এলে বিজেপির লোকজন বাধা দেয়। এরপরেই ৩০-৪০ জন তৃণমূল কর্মী সমর্থককে নিয়ে বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় ইন্দ্রনীল খাঁ-র পোস্টার। পুলিশের সামনেই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ বিজেপির। খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। তাঁর অভিযোগ বেহালা পশ্চিমে হারবে বুঝতে পেরে রত্না চট্টোপাধ্যায় তৃণমূলের গুন্ডাবাহিনীকে দিয়ে আতঙ্ক তৈরি করছেন।
অন্যদিকে পোস্টার, ব্যানার ছেঁড়ার প্রতিবাদে নাগেরবাজার থানায় সামনে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপির কর্মী সমর্থকরা।
