
তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয়-কে উপমুখ্যমন্ত্রীর অফার দিয়েছে বিজেপি। তবে বিজয় এখনও দর কষাকষি চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী পদের জন্য।
রবিবার পাঁচ রাজ্যের ভোট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু বিজয়ের দল কোনদিকে যাবে সেটা এখনও স্পষ্ট নয়। তিনি ইন্ডিয়া জোটে যাচ্ছেন না সেটা একপ্রকার নিশ্চিত। কিন্তু বিজেপির সঙ্গে জোট করবেন নাকি একলা চলো নীতি নেবেন, সেই নিয়ে চলছে জল্পনা। এহেন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, বিজয়ের জন্য ঝুলি উপুড় করে দিতে চলেছে বিজেপি।
২৩৪টি আসনের মধ্যে ৮০টি বিজয়কে ছেড়ে দেবে তারা। এখানেই শেষ নয়, বিজয়কে উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবও দিয়েছে বিজেপি। সূত্রের খবর, অন্য এক রাজ্যের উপমুখ্যমন্ত্রীর মাধ্যমে বিজয়ের সঙ্গে দর কষাকষি চালাচ্ছে বিজেপি।








