গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কেজরিওয়ালের বাড়িতে বিজেপি-পুলিশ সংঘর্ষ

    কেজরিওয়ালের বাড়িতে বিজেপি-পুলিশ সংঘর্ষ

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স
    আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের সামনে বিজেপির সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত দিল্লি। জানা গিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল বিহার ও উত্তরপ্রদেশ থেকে আগতদের অপমান করেছেন বলে অভিযোগ তুলে শুক্রবার তাঁর বাড়়ির সামনে বিক্ষোভ দেখাতে যান বিজেপির নেতা-কর্মীরা।
    এরপরেই পুলিশের সঙ্গে দফায় দফায় বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। তাদের ঠেকাতে লাঠি চালায় পুলিশ। ব্যবহার করতে হয় জলকামানও।যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ৬ জানুয়ারি দিল্লির ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ভোটার বেড়েছে ১.০৯ শতাংশ। তালিকা প্রকাশ হতেই পারস্পরিক দোষারোপে নেমে পড়ে বিজেপি এবং শাসক আপ। বিজেপির চক্রান্তে কয়েক হাজার প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল।
    অন্যদিকে দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবের পাল্টা অভিযোগ, ক্ষমতা ধরে রাখতে মরিয়া আপ নেতৃত্ব পরিকল্পিত ভাবে দিল্লিতে অবৈধভাবে বসবাস করে চলা বাংলাদেশি ও রোহিঙ্গাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে।