গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata জন্মদিনে ফ্যানেদের মাঝে অভিষেক, ‘কয়লা’ উপহার বিজেপির

    জন্মদিনে ফ্যানেদের মাঝে অভিষেক, ‘কয়লা’ উপহার বিজেপির

    0
    105
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জন্মদিনে এক্কেবারে বলিউড নায়কদের মতই ফ্যানেদের সামনে ধরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই কালীঘাটে বাড়ির সামনে ভিড় জমানে শুরু করেন দলীয় কর্মী সমর্থকরা।
    অভিষেক লেখা হলুদ রংয়ের ফেট্টি, পতাকা, ছবি, ফুলের ব্যুকে, কেক নিয়ে বাড়ির সামনে ভিড় উপচে পড়ে। এরপর বিকেল হতেই বাড়ি থেকে বেরিয়ে চেনা মেজাজে ধরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধূসর শার্ট, পান্টে জনতার মাঝে মিশে গিয়েছেন। শুধু কলকাতাতেই নয় জেলায় জেলায় কেক কেটে জন্মদিন পালন, মন্দিরে পুজোও দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে।
    এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কয়লা উপহার দিয়ে পোস্ট খোঁচা দিয়েছে বিজেপি।