আরও ৮ জেলায় বিজেপির সভাপতি বদল

0
120
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এবার আরও ৮টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বঙ্গ বিজেপি।
এদিন আলিপুর দুয়ার, বহরমপুর, ডায়মন্ড হারবার, হাওড়া গ্রামীণ, মেদিনীপুর, বিষ্ণুপুর, বোলপুর এবং বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়। মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জেলায় আনা হয়েছে নতুন মুখ। সূত্রের খবর, নতুন ৮টি মুখের মধ্যে অধিকাংশই সঙ্ঘ ঘনিষ্ঠ।তাৎপর্যপূর্ণভাবে নতুন সভাপতিদের তালিকায় রয়েছে সংগঠনের একাধিক পুরনো নেতাও।
বাকি ১০টি জেলায় সভাপতিদের নামও শীঘ্রই ঘোষণা করা হবে। এর আগে ২৫টি সাংগঠনিক জেলার মধ্যে ১৭টি ছিল নতুন মুখ। তারপরই রাজ্য সভাপতির নামও ঘোষণা করা হবে বলে খবর।