গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Coochbehar কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলা, বিক্ষোভে বিজেপি

    কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলা, বিক্ষোভে বিজেপি

    0
    608
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে কলকাতা জেলা পথে নেমে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকররা। কলকাতার মানিকতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা।
    টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। মারের বদলে পাল্টা মারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কার্যত একই ছবি লেকটাউনে। দক্ষিণ দাড়ি-ভিআইপি রোডের টায়ার জ্বালিয়ে বিক্ষোভদেখিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। নাগেরবাজারে বিজেপির বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিক্ষোভকারীদের সঙ্গে। উদয়ন গুহ-র ছবিও পোড়ানো হয়। বিক্ষোভের আঁচ ছিল জেলাতেও নন্দীগ্রাম থেকে দুর্গাপুর।
    রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেধে যায় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে।