বাস থেকে খুলতে বাধ্য করা হয়েছে গেরুয়া পতাকা, প্রতিবাদে বিজেপি

0
156
ছবি সৌজন্যে : এক্স

ভিড় রাস্তায় বাস থেকে গেরুয়া পতাকা খুলে নেওয়ার অভিযোগ করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত মালব্যরা নিন্দা করেছেন।

তাঁদের বক্তব্য ওই সময় বাসের পাস থেকে ওয়াকফ বিরোধী মিছিল যাচ্ছিল। জোর করেই বাস থেকে গেরুয়া পতাকা খুলে নেওয়া হয়েছে। কিন্তু ওই সময় পুলিশ থাকলেও নিষ্ক্রিয় ছিল। এই ঘটনার নিন্দা করেও বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল।

এদিকে শনিবার হনুমান জয়ন্তীতে এই ঘটনার প্রতিবাদের ডাক দিয়েছেন সুকান্ত মজুমদার। বাড়িতে গেরুয়া ধ্বজা লাগিয়ে এর জবাব দেওয়ার কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি।