
খানাখন্দে ভরা সল্টলেকের রাস্তায় কই মাছ ছেড়ে বিক্ষোভ দেখালো বিজেপি। সল্টলেকের ৯ নম্বর আইল্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার।
কয়েক দিনের বৃষ্টিতে পরিস্থিতি আরও বেহাল হয়েছে। জল ভরে রয়েছে খানাখন্দে। বিজেপির অভিযোগ রাস্তার এমন বেহাল দশাতেও হেলদোল নেই পুরসভা এবং প্রশাসনের। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। বিক্ষোভকারীদের আরও অভিযোগ নিম্নমানের সমাগ্রী দিয়ে রাস্তা বানানোয় এমন অবস্থা। শুধু সল্টলেক নয় কলকাতার বিভিন্ন রাস্তায় একই ছবি। এদিকে বেহালা শিবরামপুর বীরেন রায় রোডের বেহাল অবস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখালো ছাত্রীরা। প্ল্যাকার্ড হাতে রাস্তা সারাইয়ের দাবিতে সরব হয়েছে ছাত্রীরা। যদিও সাফাই দিতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম কয়েকদিনের প্রবল বৃষ্টিকেই দায়ি করেছেন। তাঁর কথায় কলকাতার রাস্তার তলার মাটি গঙ্গা মাটি।
তাই বেশি বৃষ্টি হলে সেই মাটি ধুয়ে যায়। তাঁর দাবি ৩-৪ দিন শুকনো আবহাওয়া পেলে পুরসভা রাস্তা মেরামত করে দেবে।




