পোস্টার হাতে বিধানসভায় বিক্ষোভে বিজেপি 

0
86
ছবি সৌজন্যে :ফেসবুক
চেয়ার ছেড়ে পালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার পোস্টার হাতে বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির বিধায়করা। এই বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়িয়েছে বিধানসভা চত্বরে।
শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা হাতে চাকরি চুরির পোস্টার নিয়ে বিধানসভার লবির বাইরে মিছিল করে বিক্ষোভে সামিল হয়েছিল। তাঁদের দাবি, চাকরি চুরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে পালাচ্ছেন, কিন্তু এর জবাব তাঁকে দিতেই হবে এবং যদি ছাড়তে হবে। স্লোগান-শাউটিং করতে করতে গোটা বিধানসভা চত্বর ঘুরে বেড়িয়েছেন বিজেপি বিধায়করা। তাঁদের দাবি, এসএসসি-র যোগ্যদের চাকরি বাঁচাতে হবে তারজন্য বিধানসভায় সর্বদলীয় বৈঠক করুক সরকার পক্ষ। আর তাতে সমর্থন জানাবে বিরোধীরা।
কারণ যোগ্যদের চাকরি বাঁচাতে হবে, আর কোনোমতেই যাতে অযোগ্যরা চাকরি পরীক্ষায় না বসতে পারেন, তার ব্যবস্থা করতে হবে।