গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Malda মোথাবাড়িকাণ্ডে বিক্ষোভে বিজেপি, গ্রেফতার ৬১ : জাভেদ 

    মোথাবাড়িকাণ্ডে বিক্ষোভে বিজেপি, গ্রেফতার ৬১ : জাভেদ 

    0
    100
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মালদহের মোথাবারিকাণ্ডে শাসকদলের বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। কলকাতা সহ রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি। মালদহের মোথাবাড়িতে ঘর ভাংচুর মারধর মারা যায় না কি লেকটাউনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।
    পাশাপাশি পশ্চিম বর্ধমান ও কল্যাণীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেছে বিজেপি। এদিকে, মালদহের মোথাবাড়িকাণ্ডে এখনও পর্যন্ত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তাঁর আরও দাবি, মালদহের মোথাবাড়িতে ১৯ টা মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। বর্তমানে মালদহের মোথাবাড়ির পরিস্থিতি স্বাভাবিক। তবে সতর্ক হয়েছে প্রশাসন। জাভেদ শামিমের আরও দাবি, যত দ্রুত সম্ভব মোথাবাড়ির পরিস্থিতি আরও স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
    মালদহের মোথাবাড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনার ফলে এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই উত্তেজনা, সংঘর্ষে পারদ চড়েছে উত্তরবঙ্গের এই সীমান্তবর্তী অঞ্চলে।