অনুব্রত-র অফিসে তালা ঝোলালো বিজেপি

0
202
ছবি সৌজন্যে : নিজস্ব

বীরভূমের বোলপুরে অনুব্রত মণ্ডলের অফিসে তালা ঝোলালো বিজেপি। বীরভূমের বোলপুর শহরের নিচুপট্টির তৃণমূল অফিসে অনুব্রত মণ্ডলের অফিস বলেই পরিচিত।

সেখানেই তালা দিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। ক্ষমতায় বিজেপি আসার পরই বোলপুর পুরসভা কোনও কাজ করছে না। মানুষকে পরিষেবা দিচ্ছেন না তৃণমূল কাউন্সিলররা। বিজেপিকে কালিমালিপ্ত করতে জেলার তৃণমূল নেতাদের নিদেশে এই কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেছে যুব মোর্চা। এই অভিযোগেই অনুব্রত মণ্ডলের কার্যালয়ে তালাবন্ধ করে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। বিজেপির যুব মোর্চার সভাপতি অরুণ দাস বলেছেন জনগণের কোনও কাজ হচ্ছে না।

নূন্যতম সুযোগ সুবিধে পেতে মানুষকে দৌড়তে হত না। এরপরেও কোনও পদক্ষেপ না হলে কাউন্সিলরদের বাড়ি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।