
কর্নাটকে মুডা প্রধানের ইস্তফার পরই মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ের উপর পদত্যাগের চাপ বাড়াচ্ছে বিজেপি।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সদানন্দ গৌড়ার অভিযোগ, মুখ্যমন্ত্রী সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত। যতদিন এই মামলাগুলির তদন্ত চলছে ততদিন সিদ্ধারামাইয়ার মুখ্যমন্ত্রী পদে থাকার অধিকার নেই। অবিলম্বে পদত্যাগ করতে হবে তাঁকে। মাইশূরু নগরোন্নন নিগমের দুর্নীতির আবহেই বুধবার মুডা সভাপতির পদ ছেড়েছেন কে মারিগৌড়া। সিদ্দারামাইয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত কে মারিগৌড়া। শারীরিক কারণেই এই পদত্যাগের সিদ্ধান্ত বলে দাবি করছেন তিনি।
কে মারিগৌড়ার ইস্তফার পর বিজেপি সুর আরও চড়িয়েছে। বিজেপি নেত্রী শাইনা এনসি দাবি করেছেন, ইডির কাছে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ রয়েছে।
ছবি সৌজন্যে : এক্স








