
আপাতত তথ্য প্রমাণ না পাওয়ার জন্য কেজরিওয়াল ছাড়া পেলেও ক্লিনচিট দিতে নারাজ বিজেপি। নিম্ন আদালত কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় আবগারি দুর্নীতি মামলায় দিল্লির রাউস এভিনিউ আদালত অরবিন্দ কেজরিওয়াল ও মনীশ সিসোদিয়াকে বেকসুর খালাস করা হয়েছে।
এই বিষয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার নেতা সুধাংশু দ্বিবেদী। তিনি আরো বলেছেন , সিবিআই পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করে তারা উচ্চ আদালতে আপিল করেন কিনা সেটাই দেখার। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ও মনীশ সিসোদিয়া। তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা রুজু হয়েছিল তা খারিজ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।
অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়ার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের কোনও প্রমাণ মেলেনি বলেই জানিয়েছে আদালত। সিবিআই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিশেষ বিচারক জিতেন্দ্র সিং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় পর্যাপ্ত প্রমাণের অভাবে তাদের বেকসুর ঘোষণা করেন।
