মোদীর সভাতেও বিস্ফোরণ হয়েছিল : মালব্য 

0
153
There was also an explosion at Modis meeting Malvya
There was also an explosion at Modis meeting Malvya
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও বোমা বিস্ফোরণ হয়েছিল। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পরেই স্মৃতি মনে করিয়ে দিয়েছে বিজেপি।
রবিবার সোশাল মিডিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য জানিয়েছেন, ২০১৩ সালের ২৭ অক্টোবর গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে গিয়েছিলেন পাটনায়। তিনি মঞ্চে দাঁড়িয়েছিলেন, সেই সময়ে একাধিক বোমা বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৬ জনের। তদন্তে জানা যায়, বিস্ফোরণ ঘটিয়ে জনতার মধ্যে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরির উদ্দেশ্য ছিল হামলাকারীদের। যেন ভিড়ের মধ্যে নরেন্দ্র মোদীর উপর প্রাণঘাতী হামলা চালানো যায়।বছর তিনেক আগে এই বিস্ফোরণের জন্য ৯ সন্ত্রাসবাদী দোষী সাব্যস্ত হয়। সেই ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিয়ে অমিত মালব্য বলেছেন, গোটা বিশ্ব খুব বিপজ্জনক হয়ে উঠছে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উপরে হামলা হয়েছে, আক্রান্ত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এবার সেই তালিকায় ডোনাল্ড ট্রাম্পের নামও যুক্ত হল। বিশ্বজুড়ে চেষ্টা চলছে যেন ক্ষমতাশালী নেতাদের শেষ করে দেওয়া যায়। তারপরে সন্ত্রাসবাদীরা পুতুল সরকার প্রতিষ্ঠা করবে নানা দেশে।