
পশ্চিমবঙ্গে পরিকল্পনা করে মোথাবাড়ি, নওদা, বেলডাঙার মতো এলাকায় সংখ্যাগুরুদের ওপর আক্রমণ করা হচ্ছে। পাশাপাশি উপদ্রুত এলাকায় ১৬৩ ধারা জারি থাকাকালীন বিজেপির স্থানীয় সাংসদকে প্রবেশ করতে দেওয়া না হলেও, তণমূলের নেতারা সেই জায়গায় নিশ্চিন্তে ঘরে বেড়াচ্ছেন। শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে সাক্ষাতের পর দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
পাশাপাশি মানবিকার কমিশনের সদস্যদের পশ্চিমবঙ্গে এসে উপদ্রুত এলাকা পরিদর্শনের অনুরোধও জানানো হয়েছে। এদিন এপিক কার্ড ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সর চড়িয়ে সুকান্ত বলেছেন, বায়ো মেট্রিক পদ্ধতিতে ভোট করার দাবি জানাক তৃণমূল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে।
