চিদম্বরমের দেশি জঙ্গি মন্তব্যের পাল্টা বিজেপির

0
126
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম প্রশ্ন তোলেন পহেলগাওয়ের জঙ্গিরা পাকিস্তান থেকেই এসেছিল তার প্রমাণ কী?
পহেলগাঁও হামলার পিছনে দেশি জঙ্গিরাও জড়িয়ে থাকতে পারে বলে দাবি করেছিলেন তিনি। পি চিদাম্বরমের ওই মন্তব্যের পরই তাঁকে পাল্টা বিঁধেছে বিজেপি। প্রবীণ নেতা পাকিস্তানকে ক্লিনচিট দিতে চাইছেন বলে দাবি করেছেন বিজেপি নেতারা।
অমিত মালব্য এক্স হ্যান্ডেল পোস্টে বলেছেন, পহেলগাঁওয়ের মতো হামলার পরও কংগ্রেস পাকিস্তানকে ক্লিনচিট দিতে চাইছে। ভারতের সেনা যখনই পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার হয়, তখনই কংগ্রেস নেতাদের কথা ভারতের বিরোধী দলের থেকে ইসলামাবাদের আইনজীবীদের মতো শোনায়।