বিএলও-র সহকারী আরএসএস, বিজেপি কর্মী!

0
63
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এসআইআর-র কাজ চলছে মধ্যপ্রদেশে। কিন্তু মধ্যপ্রদেশে এসআইআর কাজে বিএলও-র সঙ্গে আরএসএস এবং বিজেপি কর্মীদের সহকারী হিসাবে নিযুক্ত করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

কংগ্রেসের অভিযোগ, শাসকদল বিজেপি এ ভাবে বিএলও-দের কাজে দখলদারি করছে। নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে তারা। বিতর্কের মধ্যে পড়ে সাফাই দিয়ে দাতিয়ার জেলাশাসক স্বপ্নিল ওয়াংখেড়ে জানিয়েছেন, বিএলও সহকারীদের তালিকায় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তিন জনের নাম ভুলবশত রাখা হয়েছিল।

মধ্যপ্রদেশের বিজেপির মুখপাত্র শিবম শুল্কা এ প্রসঙ্গে জানিয়েছেন, এসআইআর দেশব্যাপী বৃহৎ পরিসরে হচ্ছে। সেখানে এমন কিছু সমস্যা আসতে পারে।