
আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে বঙ্গে এসে বৃহত্তর হিন্দু ঐক্যের ডাক দিয়েছেন সরসংঘচালক মোহন ভাগবত। তিনি বলছেন, বিজেপি আর আরএসএসকে গুলিয়ে ফেললে ভুল হবে। সংঘের কোনও শত্রু নেই। হিন্দু সমাজের ঐক্য এবং সংহতিই একমাত্র লক্ষ্য সংঘের।
সায়েন্স সিটিতে আরএসএসের শতবর্ষ শতায়ু সংঘ শীর্ষক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছেন, সংঘ নিয়ে ভুল ব্যাখ্যা হয়। অনেকেই নাম জানেন কিন্তু সংঘের কাজ জানেন না। আরএসএস শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে। কোনওরকম বিরোধের মনোভাব নিয়ে চলে না। সংঘ বাড়লে অনেকের স্বার্থে আঘাত লাগে কিন্তু সংঘের কোনও শত্রু নেই। মোহন ভাগবতের কথায়, আরএসএসে অনেক বিজেপি নেতা রয়েছেন ঠিকই। কিন্তু কিন্তু আরএসএস এবং বিজেপিকে গোলানো ভুল।
আরএসএস বিরোধের মনোভাব নিয়ে চলে না। শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে। হিন্দু সমাজকে একত্রিত করার লক্ষ্যে সরসংঘপ্রধানের বার্তা, ভুলে যাওয়া শিকড়ে ফিরতে হবে।
