ইভিএমের জিপিএস ট্র‌্যাকিং-র লিঙ্ক চাইল বিজেপি

0
43
ছবি সৌজন্যে : নিজস্ব

ভোটগ্রহণের পর ইভিএম-র জিপিএস ট্র‌্যাকিং-র লিঙ্ক কমিশনের থেকে চেয়েছে বিজেপি। শুক্রবার সিইও দফতরে গিয়েছিলেন বিজেপির তাপস রায়, শিশির বাজোরিয়া।

তাঁদের কথায় ইভিএম ভোটগ্রহণ কেন্দ্র থেকে স্ট্রং রুমে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে তা জানতেই জিপিএস ট্র‌্যাকিংয়ে লিঙ্ক চাওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় দফার নির্বাচনে ১৪২ বিধানসভায় প্রায় সাড়ে ৩ হাজার স্পর্শকাতর বুথের সংখ্যা কমিশনকে জানানো হয়েছে।

একইসঙ্গে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস সহ ভবানীপুর বিধানসভার বহু পুলিশের সম্পর্কে অভিযোগ জানিয়েছে বিজেপি। পুলিশের ওপর নজরদারিরও আবেদন করেছে বিজেপি।