গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Alipurduar মোদীর সভায় যোগ! হামলা, মুখ্যমন্ত্রীকে তোপ বিজেপির

    মোদীর সভায় যোগ! হামলা, মুখ্যমন্ত্রীকে তোপ বিজেপির

    0
    2455
    ছবি সৌজন্যে : টুইটার
    আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা অজয় রায়। অভিযোগ প্রধানমন্ত্রীর সভায় যোগদানের পরই তাঁর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হচ্ছে।
    বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজমদার নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী মেরুদণ্ডহীন পুলিশের সামনেই বেপররোয়া হয়ে ভাঙচুর, অশ্রাব্য ভাষা গালিগালাজ করেছে। তাঁর আরও মারাত্মক অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়ির একশো মিটারের মধ্যে এই হামলা হয়েছে। পুলিশ প্রশাসনকে তৃণমূলের দলদাস বলে কটাক্ষ করেছেন তিনি।
    অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী পাল্টা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার তৃণমূল বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কয়েকটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, যিনি কপালে লাগানো তিলকের মাহাত্ম, চন্দনের ফোঁটা সম্পর্কেই অজ্ঞ, তিনি সিঁদুরের মাহাত্ম্য কি বুঝবেন? সব কিছুতেই মুখ্যমন্ত্রী রাজনীতি খোঁজেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।