
জেড প্লাস নিরাপত্তার নামে গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্র করেছে বিজেপি,কেন্দ্রের নিরাপত্তারক্ষীদের নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। ৮৩ বছর বয়সি প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ারকে বুধবার জেড-প্লাস নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
তবে মহারাষ্ট্র বিধানসভা ভোটের ঠিক আগে এই নিরাপত্তাকে রীতিমতো সন্দেহের চোখে দেখছেন শরদ পাওয়ার নিজেও। এনসিপি প্রধান বলেছেন, তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের তরফে জানানো হয়েছে দেশে মোট ৩ জনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনি একজন। ফলে তিনি প্রশ্ন করেছিলেন বাকি দুজন কারা। উত্তরে জানানো হয়, বাকিরা আরএসএস প্রধান মোহন ভাগবত ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। হতে পারে সামনে নির্বাচন উপলক্ষে তাঁকে এই নিরাপত্তা দেওয়া হল। কিন্তু মনে হয়, তাঁর গতিবিধি ও সম্পর্কে বিশদ তথ্য পেতেই এই আয়োজন। আসলে নিরাপত্তার নামে নিরাপত্তারক্ষীদের দিয়ে সরকার তাঁর উপর গুপ্তচরবৃত্তির আয়োজন করেছে।








