
এখনও দু’দশক দেশে ক্ষমতায় থাকবে বিজেপি। রাজ্যসভায় দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লোকসভার পর মঙ্গলবার প্রধানমন্ত্রী রাজ্যসভায় ভাষণ দিতে উঠতেই প্রবল হট্টগোল শুরু করে বিরোধী শিবির। যদিও বিরোধীদের বাধাকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের আস্থা শুধু এনডিএ-র উপর রয়েছে। এই নির্বাচন শুধু গত ১০ বছরের কৃতিত্বকে সিলমোহর নয়, ভবিষ্যতের উন্নয়নেরও এক সুযোগ। দেশের অর্থব্যবস্থা ১০ থেকে ৫ নম্বরে উঠে এসেছে। একইসুরে বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলের এক নেতা একবার বলেছিলেন এনডিএ-র এক দশকের সরকার।তিনি চরম সত্য কথা বলেছেন। এনডিএ-র সরকার এক দশক পূর্ণ হয়েছে। তবে এখনও দু’দশক বাকি আছে।এই লোকসভা ভোটের পরে দেশের মানুষের বিচারবুদ্ধির প্রতি তাঁর বিশ্বাস বেড়ে গিয়েছে। গত দশ বছরে যা হয়েছে তাহল স্রেফ অ্যাপেটাইজার, মেন কোর্স তো এবার শুরু হবে।








