মোদীর মাকে কু’কথা! রাহুলকে আটকাল বিজেপি

0
99
ছবি সৌজন্যে : এক্স
এবার নিজের গড় রায়বরেলিতেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। বুধবার রাহুল রায়বরেলি সফরে যান।
কিন্তু নিজের লোকসভা কেন্দ্রে ঢোকার মুখে উত্তরপ্রদেশের এক মন্ত্রীর নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাহুলকে। রাহুলের যাত্রাপথে সদলবলে ধরনা শুরু করে দেন বিজেপি কর্মী সমর্থকরা। দাবি, ভোটার অধিকার যাত্রা চলাকালীন বিহারে কংগ্রেসের সভা থেকে প্রধানমন্ত্রীর মা-কে গালিগালাজ করা হয়েছিল। সেই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে খোদ রাহুল গান্ধীকে।
নাহলে রায়বরেলিতেও তাঁকে ঢুকতে দেওয়া হবে না। বিজেপি কর্মীরা, রাহুল গান্ধী গো ব্যাক’, দেশের মায়েদের কাছে ক্ষমা চান লেখা পোস্টার নিয়ে হাজির হন ওই বিক্ষোভে।