কান মুলে টাকা আদায় হবে: শুভেন্দু

0
75
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার কান মুলে টাকা আদায় করবে সুপ্রিম কোর্ট। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী এভাবেই আক্রমণ করেছেন। তিনি বলেছেন মার্চ মাসের মধ্যে ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলেছে। মার্চ মাসের মধ্যে কর্মচারীদের ১০ হাজার ৪০০ কোটি টাকা বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে।

বাকি ৭৫ শতাংশ আদায়ের জন্য কমিটি গঠন করে দিয়েছে। এই ৭৫ শতাংশ বকেয়া নিয়ে শুভেন্দু অধিকারী কর্মচারীদের আশ্বস্ত করে বলেছেন বিজেপি ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করবে। তাঁর দাবি আগেও আদালত ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার জন্য একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ মানেন নি। এবার কান মুলে টাকা আদায় করবে দেশের সর্বোচ্চ আদালত। এরপরেই রাজ্যের বিরোধী দলনেতার খোঁচা দিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পালানোর আর কোনও রাস্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলে এসেছেন ডিএ কর্মচারীদের অধিকার নয়, সুপ্রিম কোর্টের রায় ভুল প্রমাণ হয়েছে।

সরকারি কর্মচারীদের বঞ্চিত করতে রাজ্যের কোটি কোটি টাকা আইনি লড়াইয়ে নষ্ট করেছেন। ডিএ মামলায় রাজ্যের সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার সুনিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট।