মহিলা সেনাদের কুর্নিশ জানাতে পথে চন্দ্রিমা-শশী, তিরঙ্গাযাত্রায় শুভেন্দুও

0
150
ছবি সৌজন্যে : নিজস্ব
অপারেশন সিঁদুরে মহিলা সেনাদের কৃতিত্বকে কুর্নিশ জানাতে কলকাতায় মিছিল করেছেন মহিলা তৃণমূল। তিরঙ্গা ওড়না মাথায় দিয়ে যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা।
প্ল্যাকার্ডে লেখা হয়েছে ব্যোমিকা সিং, সোফিয়া কুরেশির সহ মহিলা সেনাকর্মীদের বীরত্বে দেশ গর্বিত। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যেভাবে ব্যোমিকা সিং, সোফিয়া কুরেশি অপারেশন নেতৃত্ব দিয়ে যেভাবে দেশকে রক্ষা করেছেন তাঁর জন্য দেশের মহিলারা গর্বিত। তাদের কুর্নিশ জানাতেই এই যাত্রা। অন্যদিকে অপারেশন সিঁদুরে সাফল্যকে সামনে রেখে শিলিগুড়িতে পথে ছিলেন শুভেন্দু অধিকারীও।
জাতীয় পতাকা হাতে রাজ্যের বিরোধী দলনেতার মিছিল ঘিরে মিছিল ঘিরে ছিল সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা।