
নিউ ব্যারাকপুরে বিজেপির পার্টি অফিস খোলা নিয়ে তৃণমূল, বিজেপি ধুন্ধুমার নিউব্যারাকপুর। লাঠি, বাঁশ নিয়ে একপক্ষ অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
জানা গিয়েছে শুক্রবার নিউব্যারাকপুরের তালবান্দা এলাকায় সোদপুর-বারাসত রোডের ধারে একটি পার্টি অফিস তৈরি করছিল। অভিযোগ তখনই তৃণমূল কর্মীরা বাধা দেয়। বাঁশ-লাঠি নিয়ে পার্টি অফিস ভাঙতে থাকে। এরপরেই সংঘর্ষ বেধে যায়। তৃণমূলের দাবি সরকারি জমি দখল করে পার্টি অফিস বানাচ্ছিল বিজেপি। যদিও বিজেপির দাবি তৃণমূল দুষ্কৃতীরা পার্টি অফিস ভেঙে দিয়েছে।
এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় পার্টি অফিস।
