বছরভর বন্দে মাতরম-র সার্ধ শতবর্ষ পালন করবে বিজেপি

0
186
ছবি সৌজন্যে : নিজস্ব
এক বছর ধরে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন করবে বিজেপি। ৭ নভেম্বর কর্মসূচির সূচনার দিনে সব মণ্ডল সহ কলকাতার সব ওয়ার্ডে সমবেত কন্ঠে রাষ্ট্রীয় সঙ্গীত বন্দেমাতরম গাওয়ার পাশাপাশি ১৫০টি প্রদীপ জ্বালিয়ে ঋষি বঙ্কিমচন্দ্রের কালজয়ী সৃষ্টিকে স্মরণ করা হবে।
সাংবাদিক বৈঠক করে কর্মসূচির ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদের বিরুদ্ধে আন্দোলনে বন্দেমাতরম একটা গতি এনেছিল। যে বন্দেমাতরম গেয়ে বিপ্লবীরা নিজেদের প্রাণকে উৎসর্গ করেছিলেন দেশের জন্য সেই বন্দেমাতরম গানের বিরোধিতা করেছিল কংগ্রেস। যুক্তি ছিল এই গান মুসলিমদের পক্ষে গাওযা সম্ভব নয়। এই গান বিভাজন তৈরি করবে।
কংগ্রেস এর বিরুদ্ধে পথে নেমেছিল। তখন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর প্রতিবাদ করেননি। শমীক ভট্টাচার্য -র দাবি এই বিভাজনের রাজনীতি তৈরি করেছিল কংগ্রেস যা বয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল।