গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বিজয়া মিটতেই প্রচার শুরু বিজেপি-তৃণমূলের  

    বিজয়া মিটতেই প্রচার শুরু বিজেপি-তৃণমূলের  

    0
    96
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    পঞ্জিকা মতে একাদশী থেকেই ২০২৬-র ভোটকে সামনে রেখে রীতিমতো ঘর গোছানো এবং প্রচারের কাজ শুরু করে দিলো  রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি।
    রোববার থেকেই প্রতিটি ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনীর মাধ্যমে কার্যত ভোটপ্রচার শুরু করতে চাইছে রাজ্যের শাসকদল। এইসব সম্মেলনে দলের সাফল্য এবং রাজনৈতিক বার্তা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য পঞ্চাশ জনের তালিকাও করা হয়েছে। যার মধ্যে রয়েছেন মন্ত্রী থেকে সাংসদ-বিধায়ক এবং জেলার নেতারা। অন্যদিকে, ২০২৬-এ ভোট। তার আগে এখনও পর্যন্ত দলের নতুন রাজ্য কমিটি চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি। এই অবস্থায় শুক্রবারই শহরে এসে পৌঁছেছেন ২০২৬-র লক্ষ্যে দলের দুই পর্যবেক্ষক কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। বিজেপি সূত্রে খবর, দু’দিনে দলের রাজ্য পর্যায়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কথা বলবেন তাঁরা।শুক্রবারই বিমানবন্দর থেকে সোজা সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে আসার পর দু’জন্যেই বৈঠক করেছেন শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদারের সঙ্গে। দলের বর্তমান রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্য নেতৃত্বের  সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন তাঁরা।
    মনে করা হচ্ছে, ২০২৬-র ভোটমুখী প্রচারের দিকে নজর রেখে বিজেপি নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী এবং কমিটি গঠন ক’দিনের মধ্যে সেরে ফেলা হবে। অন্যদিকে, এই বৈঠকে রাজ্যের আরেক প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।