গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ভিয়েতনামে রাহুল, বিজেপি-কংগ্রেস তরজা 

    ভিয়েতনামে রাহুল, বিজেপি-কংগ্রেস তরজা 

    0
    108
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর মধ্যেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা তুঙ্গে। সম্প্রতি বর্ষশেষের ছুটি কাটাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভিয়েতনামে বেড়াতে গিয়েছেন।
    কিন্তু বিজেপির অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে যখন গোটা দেশ সাতদিনের শোকপালন করছে, তখন কংগ্রেস সাংসদ নিউইয়ার উৎসব কাটাতে ভিয়েতনামে পাড়ি দিয়েছেন। সোমবার বিজেপির কটাক্ষের জবাবে কংগ্রেস বলেছে, এটা রাহুল গান্ধীর ব্যক্তিগত সফর। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, যখন গোটা দেশ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপালন করছে, তখন সেই দলেরই নেতা রাহুল গান্ধী নিউইয়ারের উৎসব করতে ভিয়েতনামে উড়ে গিয়েছেন। মনমোহন সিংয়ের মৃত্যু নিয়ে রাহুল গান্ধী রাজনীতি করছেন। ভুলবেন না ইন্দিরা গান্ধী দরবার সাহিবকে অপবিত্র করেছিলেন। পাল্টা জবাবে কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর বলেছেন, সঙ্ঘীরা কবে দৃষ্টি ঘোরানোর রাজনীতি ত্যাগ করবে।
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে প্ৰাক্তন প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টি নিয়ে প্রস্তাব খারিজ করে দিয়েছেন এবং তাঁর মন্ত্রীরা মনমোহন সিংয়ের পরিবারকে অগ্রাহ্য করেছেন তা লজ্জাজনক। রাহুল গান্ধী যদি ব্যক্তিগত সফরে গিয়ে থাকেন, তাতে বিজেপির কষ্ট হচ্ছে কোথায়। নতুন বছরে অন্তত সুস্থ হয়ে উঠুন।