গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata জোড়া ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, ওয়াকআউট-বিক্ষোভ বিজেপির

    জোড়া ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, ওয়াকআউট-বিক্ষোভ বিজেপির

    0
    90
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    জোড়া ইস্যুতে উত্তপ্ত বিধানসভা। মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের জন্য প্রিভিলেজ নোটিস জমা পড়েছে।
    প্রিভিলেজ কমিটির কাছে এই নোটিস পাঠানো হয়েছে।এই অধিবেশনেই রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাইরে কে কি বলছেন তা নিয়ে কেন স্বাধীকারভঙ্গের নোটিস দেওয়া হবে, প্রশ্ন তুলে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। অন্যদিকে অনুব্রত মণ্ডলের কুকথা নিয়ে বিজেপির তরফে মুলতুবি প্রস্তাব আনলে অধ্যক্ষ খারিজ করে দিতেই প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে সরব হয়েছেন বিজেপির মহিলা বিধায়করা। বিজেপি বিধায়করা দাবি করেছেন একজন পুলিশ অফিসারের মা-স্ত্রীকে যে কুকথা বলেছেন অনুব্রত মণ্ডল তা নিয়ে বিধানসভায় আলোচনা করতে হবে।
    কেন অনুব্রত-র বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তার জবাব দিতে হবে। এরপরে মুখ্যমন্ত্রী যেদিন বিধানসভা আসবেন সেদিন সরাসরি তাঁর কাছে অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রশ্ন তোলা হবে।