
২০২৬-এ বিধানসভা ভোটে বিজেপির কাছে কোনও ইস্যু নেই তাই তারা ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করছে। এমনই মন্তব্য করেছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
তাঁর আরও মন্তব্য, আগামী দিনে পশ্চিমবঙ্গের সম্প্রীতি ও সংস্কৃতি যারা নষ্ট করতে চাইবে, তাদেরকে এরাজ্যের মানুষ ছুঁড়ে ফেলে দেবে। বিজেপির হিন্দু হিন্দু পোস্টারের পরিপেক্ষিতে তিনি বলেছেন, ছোটবেলা থেকেই সকলেই জেনে এসেছে হিন্দু-মুসলিম ভাই ভাই কিন্তু বিজেপি বলে হিন্দু-হিন্দু ভাই ভাই। ওদের কাছে ভোট জেতার কোনো ইস্যু নেই তাই তারা ধর্মীয় মেরুকরণ তৈরি করে ভোটবাজার গরম করতে চাইছে।
একইসঙ্গে তৃণমূল সাংসদ মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে বলতে গিয়ে প্রথমেই ফিঙ্গার ক্রস্ট করে বলেছেন, দিদি যেখানে থাকেন সব ভাল হয়। পজেটিভ হয় সব কিছু। আর দিদি যখন গিয়েছেন তখন সাংঘাতিক কিছু একটা খবর হতে চলেছে।
