
সংসদের আসন্ন শীতকালীন বন্দে মাতরমের মতো ইস্যু খুঁচিয়ে তুলতে চায় বিজেপি। সংসদ অধিবেশন নিয়ে উচ্চস্তরীয় বৈঠকে বসেছিলেন বিজেপির শীর্ষ নেতারা।
সেখানেই রণকৌশল ঠিক হয়েছে। সোমবার, ১ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার আগে রবিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সেদিনই বিরোধীদের কাছে আলোচনায় সমর্থন চাইবে সরকার।কেন্দ্রের বক্তব্য, এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন রুটিন বিষয়।তাছাড়া এটা নির্বাচন কমিশনের মতো স্বাধীন সংস্থা পরিচালনা করছে। এতে সরকারের কোনও হাত নেই। তাই সংসদে এ নিয়ে আলোচনার প্রশ্ন নেই। তাছাড়া, নির্বাচন কমিশনের কাজে এমনিতেও সংসদের হস্তক্ষেপ করার অধিকার নেই।আলোচনায় কংগ্রেসের দিকে নতুন করে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে বলা হবে, মুসলিমদের চাপে কংগ্রেস ১৯৩৭ সালে বন্দে মাতরম-এর গুরুত্বপূর্ণ স্তবক বাদ দিয়েছিল। এ নিয়ে আগেই সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, কংগ্রেস এভাবেই রাজনৈতিক সুবিধা পেতে জাতীয় ঐক্যের ক্ষতি করেছে। উল্লেখ্য, ফলস্বরূপ, ১৯৩৭ সালের ২৬ থেকে ২৮ ডিসেম্বর ফৈজপুরে হওয়া কংগ্রেসের অধিবেশনে দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর উল্লেখিত স্তবক বাদ দিয়ে বন্দে মাতরম গৃহীত হয় জাতীয় সমাবেশে। বাংলার ভোটের কথা মাথায় রেখে সেই ইস্যু উসকে দিতে চাইছে কেন্দ্র।








