গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ভারতীয়দের মধ্যে লড়াই বাধাতে চায় বিজেপি : রাহুল 

    ভারতীয়দের মধ্যে লড়াই বাধাতে চায় বিজেপি : রাহুল 

    0
    151
    BJP wants to stop fighting between Indians Rahul
    BJP wants to stop fighting between Indians Rahul
    ভারতীয়দের মধ্যে লড়াই বাধাতে চায় বিজেপি। এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
    বৃহস্পতিবার কেরলের এক জনসভা থেকে রাহুল গান্ধী বলেছেন, দেশে ২২ জন ব্যক্তি আছেন, যাদের সম্পত্তির পরিমাণ ৭০ কোটি মানুষের থেকেও বেশি। অন্যদিকে, ভারতে ৭০ কোটি মানুষ প্রতিদিন ১০০ টাকারও কম আয় করেন।বিজেপির এক দেশ, এক ভাষার ধারণা ভারতকে ভাগ করার জন্য ডিজাইন করা হয়েছে। ভারতে অস্থিতিশীলতা ও বৈষম্য সৃষ্টি করে এক ভারতীয়কে অন্য ভারতীয়ের সঙ্গে লড়াই বাধাতে চায় বিজেপি। বিজেপির কাজ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ কিছু ব্যক্তিকে ভারতের সম্পদ তুলে দেওয়া। গরীব এবং মধ্যবিত্তরা কর দেয়। ভারতের সবচেয়ে দরিদ্র ব্যক্তিও গৌতম আদানির মতো একই জিএসটি প্রদান করেন। কিন্তু পুরো জিএসটির অর্থ ধনী ব্যক্তিদের হাতে চলে যায়।