বাংলায় ২৪ -৩০ আসন পাবে বিজেপি : শাহ 

0
230
BJP will get 24 30 seats in Bengal Shah
BJP will get 24 30 seats in Bengal Shah

পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ২৪ থেকে ৩০ টি আসন পাবে বিজেপি। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন, বাংলায় তাঁরাই এগিয়ে থাকবেন। ৪২ আসনের মধ্যে ২৪ থেকে ৩০ আসনে জয় পাবে বিজেপি। ওড়িশার ২১ লোকসভা আসনের মধ্যে ১৭টিতে জিতবে বিজেপি। অন্যদিকে, ওড়িশার বিধানসভার ১৪৭ আসনের মধ্যে ৭৫টিতে জয় পাবে বিজেপি। দক্ষিণ ভারত নিয়েও একই রকম আত্মবিশ্বাসী স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, তেলেঙ্গানার ১৭টির মধ্যে ১০ আসন জিতবে বিজেপি। অন্ধ্রপ্রদেশেও জোট সরকার গড়তে চলেছেন তাঁরা। অমিত শাহের কথায়, যখন বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার স্লোগানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৪ সালে নির্বাচনে জিতেছিল, তখন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিল সম্ভব নয়। যদিও তাঁরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই পেয়েছিলেন। এরপর ২০১৯ সালে ৩০০-র বেশি আসন পাবেন বলে স্লোগান দিয়েছিলেন। লোকে বলেছিল সম্ভব নয়। এবারও লোকে এক রকম কথা বলছে। কিন্তু এবার ৪০০ আসন পাবে বিজেপি।