গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata দিল্লিতে হয়েছে, ২৬-এ পশ্চিমবঙ্গে – শুভেন্দু

    দিল্লিতে হয়েছে, ২৬-এ পশ্চিমবঙ্গে – শুভেন্দু

    0
    121
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ২৬ বছর পর দিল্লির ক্ষমতা পেতেই মহিষাদলের সভা থেকে এবার এ রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন দিল্লিতে হয়েছে, ২৬ এ পশ্চিমবঙ্গ হবে।
    তিনি বলেছেন এরাজ্য থেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে উত্খাত করতেই হবে। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মাঝে বিহারের নির্বাচন রয়েছে, সেটাও হয়ে যাবে। তারপরই ২০২৬-র মার্চ-এপ্রিলে বাংলায় ভোট। তাঁর কথায় দিল্লির বাঙালিরা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। দিল্লির মানুষ ২৭ বছর পরে পরিবর্তন করতে পেরেছে এবার পশ্চিমবঙ্গের বাঙালিরাও দেবে। তিনি বলেছেন সবাই ঐক্যবদ্ধ হলে এরাজ্যেও পরিবর্তন সম্ভব। ক্ষমতায় এলে বিজেপি কি কি করবে তাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে দিল্লির জয়ে কার্যত উত্সবে মেতেছেন রাজ্যের বিজেপি নেতা কর্মীরা। গেরুয়া আবিরের সঙ্গে মিষ্টিবিলি, উত্সবের মেজাজ কলকাতার বিজেপির সদর কার্যালয় মুরলীধর সেন লেনে। পোস্টারে লেখা হয়েছে উড়ে গেল কেজরিওয়াল, এবার টার্গেট টালির চাল। শুধু কলকাতার কার্যালয় নয় পুরুলিয়া, নদিয়া, হাওড়া, মালদা কার্যত সব জেলাতেই উত্সবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা।
    বাজি ফাটিয়ে গেরুয়া আবিরের সঙ্গে পথচারীদের মধ্যে দেদার বিলি করা হয়েছে মিষ্টি। দিল্লির জয়ে উত্সাহিত বিজেপি কর্মীদের একটাই বক্তব্য ২৬ বছর পর যদি দিল্লিতে হতে পারে তবে এরাজ্যে কেন সম্ভব নয়।