
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতিতে ১৫০ আসন পাবে না বিজেপি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে।
তিনি বলেছেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিজেপির একটা নতুন ভোটব্যাঙ্ক তৈরি হয়েছে। সেই ভোটব্যাঙ্ক আগে বিজেপির ছিল না। বিশেষ করে গরিব শ্রেণির মানুষের সমর্থন বিজেপির দিকে ঘুরে গেছে। সেই আস্থা এখনও অটুট। নরেন্দ্র মোদীর প্রতি ওই ভোটারদের আস্থা আছে বলেই তিনি তিনবারের প্রধানমন্ত্রী। দুবের সাফ কথা, নরেন্দ্র মোদীর ভোটে জিততে বিজেপিকে প্রয়োজন পড়বে না।
কিন্তু নরেন্দ্র মোদীকে বিজেপির প্রয়োজন।
