দেশ থেকে সংরক্ষণ তুলে দেবে বিজেপি : রেবন্ত

0
162
BJP will remove reservation from the country Revant 1
BJP will remove reservation from the country Revant 1
২০২৫ সালের মধ্যে দেশ থেকে সংরক্ষণ তুলে দেবে বিজেপি। বিস্ফোরক মন্তব্য করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। 
বৃহস্পতিবার কংগ্রেসের প্রচার সভায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেছেন, অদূর ভবিষ্যতে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য জরুরি যাবতীয় সংরক্ষণ তুলে দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। ২০২৫ সালে বিজেপির আদর্শগত মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূরণ হবে। সেই উপলক্ষে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের যাবতীয় সংরক্ষণ মুছে ফেলার ছক কষেছে বিজেপি। আরএসএস এবং বিজেপি নেতারা বহুবার সংরক্ষণ নিয়ে মন্তব্য করেছেন। এর থেকে তাদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়।কিছু লোক বিজেপিকে সমর্থন করছে, যারা সংরক্ষণ বাতিল করার চেষ্টা করছে৷ তাই এই লোকসভা নির্বাচন হল তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংরক্ষণের উপর গণভোট।