গুজরাট পুরভোটে জয়জয়কার বিজেপির 

0
141
ছবি সৌজন্যে : এক্স
গুজরাট পুরসভার ভোটে কংগ্রেসকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। মঙ্গলবার অনুষ্ঠিত পুর ভোটে রাজ্যের ৬৮টি পুরসভার ৬০টি দখল করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে এক বার্তায় গুজরাটের বিজেপির কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেছেন এই জয় বিজেপির বিকাশের রাজনীতির পক্ষে মানুষের রায়। প্রধানমন্ত্রী দলের নীচুতলার কর্মীদের বিশেষভাবে প্রশংসা করেছেন। গুজরাতের পুরসভা ভোটে বিজেপি শুধু বিপুল জয় হাসিল করেছে তাই-ই নয়, তারা কংগ্রেসকে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। হাত-শিবিরের হাতে থাকা ১৫টি পুরসভা এবার ছিনিয়ে নিয়েছে পদ্মশিবির। তাৎপর্যপূর্ণভাবে দুটি পুরসভা দখল করেছে সমাজবাদী পার্টি। গত রবিবার ওই রাজ্যে পুরসভার নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। বিজেপির বিপুল ব্যবধানে জিতেছে বেশ কয়েকটি নগর নিগম এবং পুরসভা। অন্যদিকে, বিজেপি ও কংগ্রেসকে মোকাবিলা করে কুটিয়ানা এবং ভনবদ কর্পোরেশন জিতেছে সমাজবাদী পার্টি।
তবে এরই মধ্যে মঙ্গরোল, ডাকোর, অঙ্কলাব, ছোটাউদেপুর এবং বাবলা করপোরেশনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেগুলিতে বোর্ড গঠন নিয়ে সিদ্ধান্ত নেবেন মহকুমা শাসকেরা।