বিজেপি কর্মীর হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ

0
233
ছবি সৌজন্যে : নিজস্ব
বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটারের মধ্যে কল্যাণী থানার সাহেববাগান ডেঙ্গুরপাড়া এলাকায় এক বিজেপি কর্মীর হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃত বিশ্বজিৎ শিকদার। তিনি বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। পরিবারের দাবি, সোমবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রেললাইনের ধারে একটি আমবাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বাড়িতে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান বিজেপির নেতা ও কর্মীরা। পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিজেপির অভিযোগ, এটি সুপরিকল্পিত রাজনৈতিক খুন।
ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। এদিকে, এ বার উত্তর ২৪ পরগনার অশোকনগরে একটি জলাশয় থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ। তাঁদের অনুমান, মৃতার বয়স ৩০ বছরের আশপাশে।