আবাস ‘বঞ্চিত’ বিজেপি কর্মী-সমর্থকেরা, নালিশ

0
125
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলা আবাস প্লাসের তালিকা থেকে ১১০ জন বিজেপির কর্মী-সমর্থকদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে রায়দিঘির নগেন্দ্রপুর পঞ্চায়েত এলাকায়। কেন এই উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, সে বিষয়ে তথ্য জানার অধিকার আইনে জানতে চেয়েছেন এক বিজেপি কর্মী।
মথুরাপুর ‌২ বিডিও নাজির হোসেন জানিয়েছেন, সমীক্ষা করেই তালিকা তৈরি হয়েছে। কোনও অভিযোগ থাকলে জানাতে পারেন। প্রকৃত প্রাপকেরা আবাসের টাকা অবশ্যই পাবেন।  জানা গিয়েছে, নগেন্দ্রপুর পঞ্চায়েতের ২২ আসনের এর মধ্যে তৃণমূল ১২, বিজেপি ৯টি আসন পেয়েছিল। বেছে বেছে বিজেপির জেতা বুথগুলি থেকে দলের কর্মী-‌সমর্থকদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হয়ে স্থানীয় বিজেপি কর্মী দিপু বর বলেন, প্রাপক তালিকায় নাম রয়েছে এমন ১১০ জন যোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে। প্রত্যেকেই দুঃস্থ, সহায়-সম্বলহীন।
 নগেন্দ্রপুর পঞ্চায়েতের জেলা পরিষদের সদস্য উদয় হালদার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দোষ চাপিয়েছেন সরকারি সমীক্ষক দলের উপরে।