মোদীর সভার আগে হলদিয়ায় বিজেপি কর্মীর দেহ

0
63
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে হলদিয়ায় হলদি নদীর ধারে বিজেপি কর্মীর দেহ উদ্ধারে শোরগোল পড়েছে। বিজেপির অভিযোগ মহাদেব বিশ্বাসকে খুন করেছে তৃণমূল।

জানা গিয়েছে মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন মহাদেব। নিহতের স্ত্রী জানিয়েছেন প্রতিদিনের মত মঙ্গলবারও বেরিয়ে আর বাড়িতে ফেরেননি। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন মঙ্গলবারও এলাকায় বিজেপির পতাকা লাগাতে দেখা গিয়েছে মহাদেবকে।

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নির্বাচনের আগে ভয়ের বাতাবরণ তৈরির জন্য মহাদেবকে খুন করেছে বলে অভিযোগ করেছে বিজেপি।