গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Bankura ফর্ম ৭ বোঝাই গাড়ি, খাতরাকাণ্ডে জামিন বিজেপির কর্মীদের

    ফর্ম ৭ বোঝাই গাড়ি, খাতরাকাণ্ডে জামিন বিজেপির কর্মীদের

    0
    380
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফর্ম ৭ বোঝাই গাড়ি আটকের ঘটনায় গ্রেফতার ৩ বিজেপি কর্মীকেই জামিন দিয়েছে আদালত। জামিন পেতেই গলায় মালা পরিয়ে ৩ দলীয় কর্মীকে নিয়ে মিছিল করে বিজেপি।
    বুধবারই বাঁকুড়ায় আটক গাড়ির ছবি দেখিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিকরা বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। এর কিছু পরেই অভিযুক্তদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেছেন। খাতড়াকাণ্ডে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার অভিযোগ রাজ্য সরকার এবং পুলিশ স্রেফ হয়রানির জন্য তাদের কর্মীদের ফাঁসিয়েছে। পাল্টা বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী দাবি রপেথেন জামিন পাওয়া মানেই অভিযুক্তরা নির্দোষ প্রমাণ হয় না। মঙ্গলবার খাতড়ার সিনেমা রোড এলাকায় ফর্ম ৭ বোঝাই একটি গাড়িকে আটকান তৃণমূল কর্মীরা।
    মুখ্যমন্ত্রীও অভিযোগ করেন বৈধ ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করছিল বিজেপি। পরে গাড়ি সহ বিজেপি কর্মীদের আটক করে পুলিশ।