গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Darjeeling ২১-এ উত্তরকন্যা অভিযানে পুলিশের না, মামলা বিজেপির

    ২১-এ উত্তরকন্যা অভিযানে পুলিশের না, মামলা বিজেপির

    0
    853
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূলের শহিদ দিবস ২১ জুলাইয়ের দিনেই উত্তরকন্যা অভিযানে পুলিশের অনুমতি না পেয়ে আদালতে গিয়েছে বিজেপি। ২১ তারিখ তৃণমূলের বড় কর্মসূচি থাকায় শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বিজেপিকে চিঠি দিয়ে কর্মসূচি বাতিলের কথা ঘোষণা করতে বলেছেন।
    কসবার ল’কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসার পরেই ২১ তারিখ নারী সুরক্ষা নিয়ে শিলিগুড়িতে রাজ্য সরকারের প্রশাসনিক কার্যালয় উত্তরকন্যা অভিযানের ডাক দেন শুভেন্দু অধিকারী। পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপির যুবমোর্চার তরফে মামলার কথা জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেছেন পুলিশের বড়কর্তারা মেরুদণ্ড সরকারের কাছে রেখে কাজ করেন।
    এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এরাজ্যে বিরোধীরা সামান্যতম কোনও কর্মসূচিও করতে দেওয়া হয় না। পাল্টা শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেব বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকলে পুলিশ অনুমতি দেবে না, এটাও তো স্বাভাবিক।