মুখ্যমন্ত্রীর একুশের মঞ্চে বিজেপির অনন্ত

0
61
ছবি সৌজন্যে : নিজস্ব

দেশপ্রিয় পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা শহিদ মঞ্চে অনন্ত মহারাজ। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার তৃণমূলে যোগদানের পর এবার রাজ্যসরকারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চ শেয়ার করা রাজ্যসভায় বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

ভাষা দিবসের অনুষ্ঠানে অনন্ত মহারাজকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর হাতে তুলে দিয়েছেন রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ। অনুষ্ঠানে রাজবংশীদের দুঃখের কথা কবিতা পাঠ করেন অনন্ত মহারাজ। অনুষ্ঠান শেষে বেরনোর সময় কার্যত কেন্দ্রবিরোধী সুর শোনা গিয়েছে গ্রেটার কোচবিহারের অন্যতম নেতার গলায়। কার্যত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অনন্ত মহারাজ। তিনি বলেছেন বিজেপি কোচবিহার এবং রাজবংশীদের জন্য কিছুই করেনি। রাজবংশীদের বঞ্চনার সীমা নেই। বিজেপি সাংসদ হলে কি হবে কোনও কাজই হয়নি। তবে মুখ্যমন্ত্রী তাঁকে যে সম্মান দিয়েছেন তারজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

২০২৪-এ উত্তরবঙ্গ সফরে গিয়ে কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরবঙ্গের একটি সরকারি অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাঁকে। অনেক দিন ধরেই বিজেপির রাজ্য নেতৃত্বর সঙ্গে দূরত্ব বাড়ছিল অনন্ত মহারাজের।