
বিজেপির বিএলএ টুকে তৃণমূলের মারধরের অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে ব্যারাকপুরে। জানা গিয়েছে ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১০৮ নম্বর বুথের বিএলও টু বিশ্বজিৎ কর কে মারধর করেছে তৃণমূলের লোকজন।
বিশ্বজিৎ করের দাবি তিনি বিএলও-র সঙ্গেই ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছিলেন। তখনই প্রথমে তাঁকে হুমকি দেওয়া হয়। পরে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই হুমকি দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। পাল্টা ব্যারকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস এলাকার কোনও ব্যক্তিগত ঘটনা বলে এড়িয়ে গিয়েছে।
কার্যত একই ছবি হিঙ্গলগঞ্জে। সেখানেও বিজেপির বুথ লেভেল এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।









