গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs বারুইপুরে বিজেপির বিএলএকে মারের অভিযোগ

    বারুইপুরে বিজেপির বিএলএকে মারের অভিযোগ

    0
    241
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হিঙ্গলগঞ্জ-ব্যারাকপুরের পর এবার বারুইপুরে বিজেপির বিএলএকে মারধরের অভিযোগ উঠেছে। বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী তথা বিএলও অঞ্জনা মন্ডল। বিজেপির বিএলএ টু সুরজিৎ বিশ্বাসের সঙ্গে দেখা করে এসআইআর কাজ শুরু করার আগেই তাঁর পরিচয় পত্র ছিড়ে ফেলেছেন।
    এমনকি তাঁকে চড়ও মারা হয় বলে অভিযোগ। এরপর তৃণমূল উপপ্রধানের স্বামী চয়ন বর্মনের নেতৃত্বে তৃণমূলের লোকজন সুরজিৎ বিশ্বাসকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। দলের বিএলএকে মারধর করতে দেখে ঠেকাতে গেলে বিজেপির স্থানীয় কর্মীদেরও মারধর করা হয়। তার মাথায় ও কপালে মাথায় আঘাত লেগেছে।এরপর আক্রান্তদেরকে উদ্ধার করে বুধবার রাতে দলের কর্মীরা চিকিৎসা করাতে আসে বারুইপুর মহকুমা হাসপাতালে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
    যদিও সেই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত চয়ন বর্মন। তার পাল্টা দাবি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে অভিযুক্ত বিএলএ।