গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ভোটমুখী পশ্চিমবঙ্গে শুরু বিজেপির ‘পরিবর্তন যাত্রা’

    ভোটমুখী পশ্চিমবঙ্গে শুরু বিজেপির ‘পরিবর্তন যাত্রা’

    0
    74
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভোটমুখী পশ্চিমবঙ্গে রবিবার থেকেই শুরু বিজেপির পরিবর্তন যাত্রা। রবিবার ও সোমবার মোট ৯টি জায়গা থেকে শুরু হবে পরিবর্তন যাত্রা। রবিবার কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা ও কুলটিতে পরিবর্তন যাত্রার সূচনা।
     গড়বেতায় পরিবর্তন যাত্রা’র সূচনায় থাকবেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গড়বেতার কর্মসূচিতে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুলটিতে পরিবর্তন যাত্রায় থাকছেন স্মৃতি ইরানি, দিলীপ ঘোষরা। কৃষ্ণনগরে যাত্রায় থাকবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
    কোচবিহারে পরিবর্তন যাত্রায় থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মথুরাপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবর্তন সংকল্প আর উদ্বোধন থেকে প্রস্তুতি তুঙ্গে।